মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩১শে জানুয়ারি ২০২৬  রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ-তে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা। এরপরই ‘Thyroid – The Mother Gland’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থেকে প্রবন্ধ উপস্থাপনা ও বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস) এর পরিচালক, মেডিসিন ক্লাবের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী। অধ্যাপক বারী তার বক্তব্যে জানান “বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২০% মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে ভুগছে। প্রতি ৫ জন রোগীর ৩ জনই মহিলা।

প্রতি ২৩০০ শিশুর মধ্যে ১ জন জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে। আক্রান্ত ব্যক্তির ৬০ শতাংশই চিকিৎসা সেবার আওতায় নেই। এক গবেষণায় দেখা গেছে যে, থাইরয়েড রোগ বিস্তারে বংশগতির প্রভাব রয়েছে, বিশেষ করে দাদী, নানী বা মা এদের থাইরয়েডে সমস্যা থাকলে ৭০% ক্ষেত্রে শিশুদের ও আত্মীয়স্বজনদের থাইরয়েড সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের পরিবারে থাইরয়েড রোগী আছে তাদের পরিবারের সকল সদস্যকে থাইরয়েড স্ক্রিনিং-এর মাধ্যমে থাইরয়েড আছে কী না তা নির্ণয়ের জন্য আহবান জানান। এছাড়াও ৮% রোগী Sub-Clinical Hypothyroidism-এ ভুগছে যার অধিকাংশই তাদের থাইরয়েড আছে তা জানে তাই তাদেরকে সচেতন করা জরুরি কারণ নীরব ঘাতক থাইরয়েড তাদের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগের শুরুতে থাইরয়েড রোগ নির্ণয়ের মাধ্যমে এ রোগের সফল চিকিৎসা সম্ভব বলেও জানান তিনি। থাইরয়েড রোগী তথা দেশবাসীকে স্বল্পমূল্যে থাইরয়েড চিকিৎসা দেওয়ার জন্য তিনি মেডিসিন ক্লাবের সবাইকে আহবান জানান।”

এছাড়াও প্রবন্ধ উপস্থাপনা ও বক্তব্য রাখেন ইউএস বাংলা মেডিকেল মেডিসিন ক্লাবের সদস্য জারাফ হোসাইন এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সামিউল আলম চৌধুরী। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইকবাল করিম, মেডিসিন ক্লাব কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক অর্পণ কর্মকার শৌর্যসহ ৩১ টি মেডিকেল কলেজ ইউনিটের মেডিসিন ক্লাবের সদস্যরা।

উক্ত সভায় থাইরয়েড রোগ সম্পর্কে মাঠ পর্যায়ে ডাক্তারদের প্রশিক্ষণ ও জনসচেতনতা তৈরি করতে দেশজুড়ে ৩১টি মেডিসিন ক্লাবে থাইরয়েড রোগ ও জনসচেতনতার জন্য সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও অনুষ্ঠানের স্পন্সর রেনাটা, Mindray এবং বিটমির সবসময়ই মেডিসিন ক্লাবের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *