ব্যথা কমাতে পেইন কিলার, অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
মাথাব্যথা বা শরীরের যেকোনো ব্যথা হলেই অনেকেই দ্রুত আরাম পেতে পেইন কিলারের আশ্রয় নেন। তবে এই অভ্যাস যে কতটা বিপজ্জনক হতে পারে, তা অনেকেই জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত বা অতিরিক্ত পেইন কিলার গ্রহণ শরীরের বিভিন্ন অঙ্গের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে লিভার ও কিডনির গুরুতর সমস্যা দেখা দিতে পারে।…
