ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও ফার্স্ট ফাইন্যান্স পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

৭ জুলাই, ২০২৬ইং, ঢাকা, দেশের অন্যতম বিশেষায়িত পুনর্বাসন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল (DCPH) এবং শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding – MoU) স্বাক্ষরিত হয়েছে।

ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর করওয়ান বাজারস্থ কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম. ইয়াছিন আলী এবং ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব শাহ মো. আব্দুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান পরিচালন কর্মকর্তা (COO) জনাব মাকসুমুল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ও চিফ অব এইচআর ডিভিশন জনাব জাহাঙ্গীর হোসাইনএবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের জেনারেল ম্যানেজার জনাব নুরুল ইসলাম, এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট জনাব সৃজন গুহ ঠাকুরতাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতা স্মারকের আওতায় ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে বিভিন্ন ফিজিওথেরাপি, পুনর্বাসন ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় (Corporate Discount Facility) উপভোগ করবেন।

এ সময় বক্তারা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে সুস্থতা, কর্মক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. এম. ইয়াছিন আলী বলেন, “আমাদের লক্ষ্য হলো কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা সহজলভ্য করা। এই সমঝোতা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ মো. আব্দুল বারী বলেন, “আমাদের মানবসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানসম্মত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সঙ্গে এই সমঝোতা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি মূল্যবান কল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।”

অনুষ্ষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে আরও বিভিন্ন জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবা বিষয়ক যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *