কিশোরগঞ্জে ৮ মাসে ৮ জনের এইচআইভি শনাক্ত, সবাই পুরুষ
কিশোরগঞ্জে চলতি বছরের প্রথম আট মাসে আটজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি শনাক্তকরণে কাজ করা বেসরকারি সংস্থা ‘বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত ছয় বছর আট মাসে কিশোরগঞ্জে মোট ২৫ জনের শরীরে…
৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর ফলে উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত…
বিশ্ব হার্ট দিবস আজ: হৃদ্রোগের পর ওষুধ নেননি ঝুঁকিতে থাকাদের ৭৭ শতাংশ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২: ২৮ হার্ট অ্যাটাকের পর স্টেন্ট (রিং নামে বহুল পরিচিত) বসানো কিংবা বাইপাস সার্জারি করে বাড়ি ফিরলেই হৃদ্যন্ত্রের চিকিৎসার শেষ হয় না। এসব চিকিৎসাপদ্ধতির পরও আবার হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ গুরুতর জটিলতার ঝুঁকি থাকে। এই ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধগুলোর একটি হলো স্ট্যাটিন ধরনের ওষুধ। স্ট্যাটিন রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমানোর…
চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫শ’ থেকে ৭শ’তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটিতে নতুন করে আরও ২শ’ শয্যা যুক্ত হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। উপসচিব…
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০টি শিশু। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে…
দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
দেশের ১৮ বছর বা তার বেশি বয়সীদের ৩০.৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এদের মধ্যে ২৪.৮ শতাংশ মানুষ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন এবং ২৪.৪ শতাংশ বছরের কোনো না কোনো সময় কাজের ক্ষমতা হারিয়ে ফেলেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট আয়োজিত ‘১০ম রোগী শিক্ষা কার্যক্রম…
ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ১৩৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মারা যাওয়া ছয়জনের মধ্যে দুইজন খুলনা, ১ জন ঢাকা, ১ জন…
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন…
তীব্র দাবদাহে পুরুষদের তুলনায় কেন বেশি স্বাস্থ্যঝুঁকিতে নারীরা?
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবদাহ বা হিটওয়েভ দীর্ঘস্থায়ী এবং আরও তীব্র হয়ে উঠছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, তীব্র গরমের এই প্রকোপ পুরুষ ও নারীর ওপর সমানভাবে প্রভাব ফেলে না। জৈবিক, হরমোনজনিত এবং সামাজিক বিভিন্ন কারণে তীব্র গরমে পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপমাত্রার…
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও ফার্স্ট ফাইন্যান্স পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
৭ জুলাই, ২০২৬ইং, ঢাকা, দেশের অন্যতম বিশেষায়িত পুনর্বাসন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল (DCPH) এবং শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding – MoU) স্বাক্ষরিত হয়েছে। ফার্স্ট ফাইন্যান্স পিএলসি.-এর করওয়ান বাজারস্থ কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের…
