বংশগত হৃদরোগের ঝুঁকি জানাবে সাধারণ রক্ত পরীক্ষা
একটি সাধারণ রক্ত পরীক্ষা হয়তো ভবিষ্যতে অনেক হৃদরোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে বংশগত হৃদরোগে আক্রান্ত কোন রোগী সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, তা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হতে পারে। বিশ্বের সবচেয়ে সাধারণ বংশগত হৃদরোগের নাম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা এইচসিএম। এই রোগ জিনগত কারণে হয় এবং পরিবারে বংশপরম্পরায় ছড়াতে পারে। এতে হৃদপেশি…
