ওজন কমাতে আর সুগার নিয়ন্ত্রণে কাঠবাদামের কার্যকারিতা

সুস্থ থাকতে ও ডায়েট মেনে চলতে অনেকেই কাঠবাদাম বা আমন্ড খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, সকালের নাশতায় আমন্ড রাখার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে এর সঠিক পরিমাণ এবং নিয়ম জানা জরুরি।

কেন খাবেন আমন্ড?
আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই এবং উপকারী ফ্যাট।

এ ছাড়াও এতে ম্যাগনেশিয়াম ও মিনারেলস থাকে যা শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। এর প্রধান কিছু গুণ হলো:

ওজন নিয়ন্ত্রণ: মাত্র ৩-৪টি আমন্ড দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে আজেবাজে খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এটি টাইপ-টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে।

দিনে কয়টি আমন্ড আদর্শ?
উপকারী হলেও আমন্ড খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি।

সাধারণত দিনে ৭ থেকে ৮টির বেশি আমন্ড খাওয়া উচিত নয়। এর চেয়ে বেশি খেলে পেট গরম, গ্যাস বা পেট খারাপের মতো সমস্যা হতে পারে।

খাওয়ার সঠিক নিয়ম
যাদের হজমের সমস্যা রয়েছে, তারা আমন্ড ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খেতে পারেন। এতে এটি সহজে হজম হয়।

এ ছাড়াও আমন্ড খাওয়ার আরো কিছু উপায় হলো:

সকালে দুধ ও ফল দিয়ে তৈরি স্মুদিতে আমন্ড মিশিয়ে নেওয়া যেতে পারে।

আমন্ডের সঙ্গে বিভিন্ন ধরনের সিডস (বীজ) যোগ করলে পেট পরিষ্কার থাকে এবং পুষ্টিগুণ বাড়ে।

খোসা ছাড়িয়ে আমন্ডের দুধ তৈরি করেও ব্যবহার করা যায়।

নিয়ম মেনে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে আমন্ড খেলে শরীর ভেতর থেকে সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *