ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি

ডায়াবেটিক রোগীরা রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয়ে অনেক সময় ফল খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন। কিন্তু চিকিৎসকদের মতে, সঠিক ফল এবং নিয়ম মেনে খেলে ফল মোটেও শরীরের জন্য ক্ষতিকর নয়। বরং কিছু ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চলুন, জেনে নিই কোন কোন ফল নিরাপদ।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে কিছু ফল খাদ্যতালিকায় রাখতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শসা, পেয়ারা, নাশপাতি, আপেল ও কিউয়ি, ব্লুবেরি ও স্ট্রবেরি, কমলালেবু, কুল, জাম, জামরুল।

ফল খাওয়ার ক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ:

সঠিক সময়
সকালবেলা নাশতা খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ফল খাওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি সকাল ৯টায় খাবার খান, তবে বেলা ১১টা নাগাদ ফল খাওয়া ভালো। এরপর দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে দুপুরের খাবার সেরে ফেলুন।

সঠিক পরিমাণ ও পদ্ধতি
দিনে মোট ২০০ গ্রাম ফল খাওয়া যেতে পারে। যেকোনো একটি ফল না খেয়ে বেশ কয়েকটি ফল মিশিয়ে খাওয়া বেশি উপকারী। ফলের রস না খেয়ে গোটা ফল চিবিয়ে খেতে হবে। এতে শরীরে প্রয়োজনীয় ফাইবার পৌঁছায়, যা শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *