হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আতঙ্ক মৌসুমি জ্বর
হামের পাশাপাশি এবার মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ। বিশেষ করে ঋতু পরিবর্তনজনিত কারণে ঘরে ঘরে জ্বরের রোগী বাড়ছে। হাম ও ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ জ্বর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, জ্বর মূলত কোনো রোগের প্রাথমিক উপসর্গ। ফলে কেউ জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নিতে হবে।…
